শিরোনাম
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানভীরকে কারাগারে প্রেরণ  আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে থামার সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভকামনা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বোরহানউদ্দিনে সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

15

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সহধর্মিণী মরহুমা মুক্তা মণি (ফাতেমা)–এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন ২০২৫) দুপুরে উপজেলার আমতলাস্থ নিজ বাসভবনে মরহুমার পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনসহ পরিবার-পরিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত ব্যক্তিরা বলেন, মরহুমা মুক্তা মণি ছিলেন একজন আদর্শবান স্ত্রী, মা এবং সমাজ সচেতন মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন। তার স্মৃতি পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মুক্তা মণির বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, মুক্তা মণি ফাতেমা বেগম ২১ জুন ২০২৩ তারিখে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ