শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ব্যবসায়ীর দোকানে হামলা চক বাজারে মানববন্ধন কর্মসূচি পালন  

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

68

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজারে ব্যবসায়ী এনায়েত হোসেনের দোকানে দুর্ধর্ষ ডাকাতি ও স্বজনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুন) বিকালে উপজেলার চকবাজারে বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা মাস্টার সিকান্দার আহমদের সভাপতিত্বে ও আজাদ হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন জামাতের আমির ডাঃ এনামুল হক, বাজার কমিটির সেক্রেটারি জাকির হোসেন, বিএনপি নেতা নূর হোসেন নূরু, ডাঃ আলিম উদ্দিন পলাশ প্রমুখ। ‎মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বিশিষ্ট এক ব্যবসায়ী এনায়েত হোসেনের পিতা এরশাদ মিয়া একটি বিদ্যুৎ বিল যাচাই করতে (১২ জুন) দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে যান। এ সময় একই গ্রামের আলাউদ্দিন গংয়ের ডাকে সাড়া না দেওয়ায় পূর্ব বিরোধের জেরে তাদের অতর্কিত কিল-ঘুষিতে গুরুতর আহত হন তিনি। এ নিয়ে উত্তেজনা থাকাবস্থায় দ্বিতীয় দফা পরদিন (১৩ জুন) রাতে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ মিয়ার ছেলে সাফায়াত, আজাদ, আব্দুল মালেক, ভাতিজা মনির উদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চান তারা। এতে ক্ষিপ্ত জামাল ও রিপনসহ সংঘবদ্ধভাবে চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র সস্র নিয়ে উল্টো অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এ সময় আহতদের দোকানে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে তাদের চারটি দোকান থেকে ৫ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় বিবাদীরা। এ ঘটনায় ব্যবসায়ী এনায়েত হোসেন বাদী হয়ে(১৪ জুন) প্রতিপক্ষের ১৮ জনের বিরুদ্ধে দোয়ারা বাজার থানায় অভিযোগ দেন। এমতাবস্থায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত আলাউদ্দিন গংদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, গোলাম হোসেন, মনির হোসেন, রহমতুল্লাহ, দুলাল মিয়া, শাহ আলম, শাহজাহান মিয়া, শফিক প্রমূখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ