শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ভিআইপি ফ্লাইটে বড় সিদ্ধান্ত নিল 

স্টাফ রিপোর্টার / ৪১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের কারণে এক ঘণ্টা ধরে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার পূর্বের নিয়ম বাতিল করেছে সরকার। জনসাধারণের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

বুধবার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

 

 

ড. ইউনূস বলেন, “নিরাপত্তার স্বার্থে এসএসএফকে কিছু সীমাবদ্ধতা মানতে হয়। তবে তা যেন কোনোভাবেই জনদুর্ভোগের কারণ না হয়—এটা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের সময় ফ্লাইট অপারেশন বন্ধ রাখার নিয়ম আমরা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।”

তিনি আরও বলেন, “জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এসএসএফ যেন শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ না থেকে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখে, এটাই প্রত্যাশা।”

বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “দ্রুতগতির তথ্য প্রযুক্তি নিরাপত্তা হুমকিকে নতুন রূপে হাজির করছে। ফলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ