শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার / ৪৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

7

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও যথাযথ মর্যাদায় পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও শহরের যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের মেজর মো. তারেক, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সেলিম মিঞা, এনএসআইয়ের উপ-পরিচালক বশির আহমেদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রমুখ। পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন। সভায় প্রস্তাবটি গৃহীত হলে ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ