শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

নলছিটিতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ তদন্তে দুদক

স্টাফ রিপোর্টার / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি থেকে মোল্লারহাট পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯শে জুন) দুপুর ২টার দিকে পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে দুদক’র একটি দল সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, দপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপজেলার শিমুলতলা বড়বাড়ি থেকে মাদারঘোনা খানবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারে ১২ মিলিমিটার পুরুত্বের সিলকোট করার জন্য বরাদ্দ প্রায় ৪৫ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান এর লাইসেন্সে কাজটি বাস্তবায়ন করেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেত্রী মোসা. পিনু আক্তার নদী । ২০২৪ সালের মধ্যভাগে কাজটি শেষ হলেও নির্মাণ চলাকালেই স্থানীয়ভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে দুদক’র নজরে আসে।

দুদক সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে অনুসন্ধান করেছি। সকল পক্ষের উপস্থিতিতে কাজের মান যাচাই করা হয়েছে। কিছু ত্রুটি পাওয়া গেছে, যা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সময় আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ শেখ, কর্মকর্তা পার্থ পালসহ অন্যান্যরা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ