শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

9

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধ :

 

হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাইকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ’সহ অজ্ঞাত আরো ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার চক্রামপুর গ্রামের ছায়েদ আলী বাদী হয়ে এ মামলা দায়ে করেন।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর করে। এতে যুবদল নেতা রাসেল মিয়াসহ ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে এ হামলার ঘটনা স্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ, বাহুবল) আসনের সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।এবিষয়ে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, আমার মায়ের ছবি (খালেদা জিয়া) ভেঙে নিছে পেলে দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভেঙে পেলেছে। তারা কি ভাবে এই দুঃসাহস করল! আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তারা যে ঘটনা ঘটিয়েছে তাদের বিচার অবশ্যই হতে হবে।বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মামলার বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ