শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া সুনীল মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩০), সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মো. সেকেন শিকদারের ছেলে মো. কুব্বাত আলী শিকদার (৩৫) ও একই গ্রামের সামাল ফকিরের ছেলে মো. মাসুদ ফকির (৩৮)। এর মধ্যে সঞ্জয় মন্ডল ৫ বছর, কুব্বাত আলী ১ বছর ও মাসুদ ফকির ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি। মাদক মামলায় তাদেরকে এই সাজা দিয়েছে আদালত।

 

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত এই তিন আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ