শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শেরপুর  প্রতিনিধি:

শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেকল্পে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১৭ জুন) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

কর্মশালায়, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোয় মামলা দায়ের হয়েছে ২ হাজার ৮২ টি। এর মধ্যে  ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান বলেন, অল্প সময়ে স্বল্প খরচে, স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বসবাসযোগ্য সমাজ গঠনে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ