শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শান্তিপুর মাহরাম নদীর মুখে বালু উত্তলনের দায়ে ৪ জনের কারাদন্ড 

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

11

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট করে নিয়ে যাওয়ার পথে ৪জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রমজান আলী (৪০) ইজ্জত আলী (৪৫) আবু কালাম (৪৫) খোরশেদ আলম (২৫)। কারাদণ্ড প্রাপ্ত চারজনই নৌকার মাঝি এবং সবাই উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম।

 

এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

 

তবে অভিযানের খবর জানতে পেরে অনেক বালু লুটকারী ও চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চক্রের সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অনেকের ফসলি জমি থেকে অবাধে বালু লুট করে নিয়ে যাচ্ছে। তাই এমন অভিযান নিয়মিত না হলে শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধ করা যাবেনা।তবে অনেকে প্রশ্ন তুলছেন এর পিছনে যারা বালু উত্তলন করায় তাদেরকে আইনের আওতায় আনতে পারলে হয়তো কিছুটা হলেও বালু লোট বন্ধ হতো।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের অভিযান তৎপরতা অব্যাহত থাকবে।আমরা রাত বিরাতে অভিযান পরিচালনা করি। কিন্তু স্থানীয় জনগনের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে যাতে করে অবৈধভাবে কেউ বালু উত্তলন করতে না পারে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ