শিরোনাম
গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা।
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

কেসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও কোভিড প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

70

খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও কোভিড প্রতিরোধে করণীয় বিষয়ে সভা আজ (সোমবার) বিকালে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন। কেসিসি’র প্রশাসক এসময় বলেন, নাগরিকদের ডেঙ্গু থেকে রক্ষায় সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু ও কোভিড বিষয়ক কমিটিকে সক্রিয় করতে হবে। উপযুক্ত স্থানে লার্ভিসাইট ও এডালটিসাইট স্প্রে নিশ্চিত করা অবশ্যক। প্রয়োজনে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় কর্মরতদের কাছ থেকে অভিজ্ঞতার বিষয়ে জানা যেতে পারে। ফগার মেশিনের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডেঙ্গুতে উচ্চ ঝুঁকির ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সভায় জানানো হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক। করোনা প্রতিরোধে নাগরিকদের নিয়মিত মাস্ক পরা, যথাসম্ভব জনসমাগম পরিহার করা, বাইরে থেকে ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া ও অপরিষ্কার হাত নাকে মুখে না দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থদের সংম্পর্শ থেকে দূরে রাখতে হবে।।সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য কর্মকর্তা কোহিনুর জাহান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ