শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ভর্তি অটো ভ্যান আটক

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

্ স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ঈদ পরবর্তী সময়ে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৩২০ কেজী জিরা সহ একটি ব্যাটারী চালিত অটো ভ্যান আটক করা হয়েছে।

১১ ই জুন মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনা শ্রী শ্রী কামাক্ষা মাতা মন্দির সং লগ্ন জঙ্গল থেকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির টহল দল ভারতীয় জিরা ভর্তি অটো ভ্যানটি আটক করে। বিজিবি সুএে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

বাবেলাকোনা মন্দির সং লগ্ন এলাকার জঙ্গল থেকে ভারতীয় জিরা ভর্তি ব্যাটারী চালিত অটো ভ্যানটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অটোচালক ও চোরাকারবারী দলের সদস্যরা। আটকৃত ৩২০ কেজী জিরা ও ব্যাটারী চালিত অটো ভ্যানের মূল্য ৫ লক্ষ ৬৪ হাজার টাকা।

বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত চোরাচালাণ প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

ঈদ পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে কুরবানীর পশুর চামড়া পাচার প্রতিরোধ সহ সীমান্ত এলাকায় অপরাধ নির্মূলে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ