শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

জাফলংয়ে মাদক ব্যবসায়ীরা পর্যটকের ওপর হামলা 

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দেওয়া কে কেন্দ্র করে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ জুন) ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকের মারধর করেছেন কয়েকজন যুবক।

একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে পেটাচ্ছেন। এসময় একজন নারীর চিৎকারও শোনা যাচ্ছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি তাদের দেখে ধাওয়া করে। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে তথ্য দেয়।

বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যায়। পরে বিজিবিকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে ওই পর্যটকদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। বখাটেরা পর্যটকের ওপর হামলা করার সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি প্রতিহত করে। পরে সাংবাদিক ও স্থানীয় কয়েকজন মিলে ঘটনাস্থলেই দু’পক্ষের মিলিয়ে দেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ