শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ভয়েস অব ঝিনাইগাতী: একঝাঁক ঈদ উপহার, একরাশ ভালোবাসা

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার :

মুসলমানদের বড় দুটি উৎসবের একটি হলো ঈদুল আজহা। উৎসবের এই দিনটিতে বিত্তবানদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষও একটু ভালো খেতে চায়। কিন্তু অর্থের অভাবে অনেকেই সবপণ্যও কিনতে পারে না। এ ঈদে কোরবানি হওয়ায় সমাজের বন্টনকৃত কম বেশি মাংস সবাই পান। খাবারে গরুর মাংসের সঙ্গে পোলাও থাকলে ধনী-দরিদ্রের আনন্দ সমান হয়। কিন্তু পোলাও চাল উচ্চমূল্যের কারণে হতদরিদ্রদের জন্য মাংস-পোলাও খাওয়া স্বপ্নই থেকে যায়।

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের এই স্বপ্ন পূরণে উদ্যোগ নিয়েছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘ঈদে হাসি ফুটুক সবার মুখে’ ব্যানারে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্যে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, ডাল ও আলু দেওয়া হয়। ঈদুল আজহা উপলক্ষে এ স্বেচ্ছাসেবী সংগঠনের এই আয়োজনে হাসি ফুটেছে দুই শতাধিক নিম্ন আয়ের পরিবারে।

এসব উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহবায়ক মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষষক মো. রোস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু ও মো. নাঈম ইসলাম।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের চারপাশে অনেকেই আছেন, যারা প্রতিদিনের প্রয়োজনীয় খাবার জোগাড় করতেও হিমশিম খান। তাদের মুখে ঈদের আনন্দ ফোটাতে পারা, আমাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে। আজকের এই আয়োজন শুধু দান নয়, বরং আমাদের মানবিক দায়বদ্ধতার একটি প্রতিফলন। চলুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ ঈদের দিনে একাকী ও উপেক্ষিত থাকবে না। সেই সঙ্গে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং ভবিষ্যতেও যেন আমরা এ ধরণের মানবিক কাজের সাথে যুক্ত থাকতে পারি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঈদে নিম্ন আয়ের কিছু সংখ্যক মানুষের হাসি ফোটাতে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। তরুণদের এই মানবিক উদ্যোগে আমিও পাশে আছি। অনেক বিত্তবান আছেন, যাদের সাহায্য করার মানসিকতা থাকা সত্বেও উদ্যোগের অভাবে সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করতে পারেন না। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্র্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ