শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দপ্তরের কার্যক্রম শুরু ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

স্টাফ রিপোর্টার / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

রাজবাড়ি প্রতিনিধি:

খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসে চেয়ারম্যান দপ্তরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এতে বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো: মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমার দেশকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে ও দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে খুলনাস্থ অফিসে এ কার্যক্রম চালু করা হয়েছে।

ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, তাদের অধিকাংশরই অফিস খুলনাতে অবস্থিত। ফলে মোংলা বন্দর সংক্রান্ত কার্যক্রম খুলনা অফিস থেকেই সম্পন্ন করা গেলে সময়, খরচ ও ভোগান্তি—সবই কমবে। এতে করে তারা যেমন অধিক উৎসাহ নিয়ে বন্দর ব্যবহার করবেন, তেমনি দেশের অর্থনীতিতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এ অফিস চালুর ফলে পূর্বের তুলনায় কার্যক্রমে গতি আসবে। এতে সময় বাঁচবে এবং সেবার মানও বাড়বে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের ভিত্তিতেই মোংলা বন্দর কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যেই খুলনাস্থ অফিসের কার্যক্রম পুনরায় চালু করেছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তর করা হয়। পরের বছর ১৯৮৭ সালে বাকি দপ্তর ও স্থাপনাগুলোও মোংলায় সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর খুলনায় আবারও এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ