শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বাস কাউন্টার ও টার্মিনালে বিআরটিএ টিমের অভিযান, ২টি কাউন্টারকে জরিমানা 

স্টাফ রিপোর্টার / ৩০১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধিদের গঠিত একটি টিম বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালান এবং বাস কাউন্টারে পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এ বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টার্মিনাল হতে গাড়ী ছাড়ার পূর্বে যাত্রীদের ফটো উঠানো, যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শনকালে ২টি পরিবহন কাউন্টার আরপি এলিগেন্স ও আরপি স্পেশাল রোকেয়াকে অতিরিক্ত ভাড়া আদায় দুটি মামলায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম, বিআরটিএ উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ডালিম উদ্দিন, সহযোগী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু আশরাফ সিদ্দিক্,ী সিলেট বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, মো: মোশারফ হোসেন, মোঃ আব্দুল বারী প্রমুখ। বিআরটিএ’র এ অভিযান আরো জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ