শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে গাঁজা ও নগদ টাকাসহ কলেজছাত্রী আটক

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

16

নওগাঁ  প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আধা কেজি গাঁজা, মাদক মাপার ডিজিটাল মেশিন ও নগদ টাকাসহ রিয়া (২১) নামের এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বদলগাছী থানা পুলিশ।

 

আটককৃত রিয়া উপজেলার আধাইপুর গ্রামের আসাদের মেয়ে এবং বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, রিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আধাইপুর গ্রামে অভিযান চালিয়ে রিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা, একটি ডিজিটাল মাপার যন্ত্র ও নগদ ২০ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিয়াকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ