শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ছাতকে সুরমা ব্রীজের এ্যাপ্রোচ সড়কের নীচের মাটি সরে গিয়ে বিরাট গর্ত, দূর্ঘটনার আশংকা 

স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

72

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের উত্তর পাড়ের গোলচত্বর অংশে রোডের নীচে আকস্মিক ভাবে মাটি সরে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এতে রোডটি ভেঙে পড়ে ভয়াবহ দূর্ঘটনার সমূহ আশংকা বিদ্যমান।

ঝুকিপূর্ণ সড়কে যানবাহন চলাচল না করার জন্যে সওজ কর্তৃপক্ষ সতর্কতা মূলক ব্যবস্হা হিসেবে বালু ভর্তি বস্তা বসিয়ে রাস্তায় বেরিকেড দিয়েছে। পাশাপাশি বালু দিয়ে গর্ত ভরাটের কাজও চলছে।বিশেষজ্ঞ মহলের অভিমত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ কোনভাবেই টেকসই হবেনা।

স্থানীয় জনসাধারণের অভিযোগ, সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজে চরম দূর্নীতি হয়েছে। নিম্ন মানের কাজের কারণে এ্যাপ্রোচ রোডের বিভিন্ন অংশে অল্প বৃষ্টিতে প্রায়ই ফাটল দেখা দেয়।

কর্তৃপক্ষ গর্ত মেরামত করে কোনমতে জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছেন। সুনামগঞ্জের সওজ’র নির্বাহী প্রকৌশলী ডাঃ মোহাম্মদ আহাদ উল্যা ব্রীজের এ্যাপ্রোচ রোডে গর্তের সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে জানান, আপাতত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ চলছে। পরবর্তীতে এক্সপার্টের পরামর্শে কার্যকর ব্যবস্হা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ