শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সালথায় মারামারি ও বিস্ফোরণ মামলায় ৭ আ’লীগ নেতাকর্মী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথার মারামারি ও বিস্ফোরণ আইনে হওয়া মামলায় ৭ জন আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। রবিবার (০১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মোমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুববরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর(৪৬)। তারা সবাই আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ