শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীতে গাড়ি খুঁজতে গিয়ে পাওয়া গেলো মোবাইলের চালান

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নগরীতে চুরি হয়ে যাওয়া গাড়ি খুঁজতে এসে পাওয়া গেলো চোরাই মোবাইল ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশের চালান। শুক্রবার (৩০ মে) নগরীর বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই গাড়ি ও মোবাইলসহ মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে কোতওয়ালী মডেল থানা পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

ওসি মহিনুল জানান, চুরি হয়ে যাওয়া একটি গাড়ির সন্ধান করতে গাড়িতে থাকা জিপিএস ট্র‍্যাকারের সাহায্যে গাড়ির অবস্থান শনাক্ত করা হয় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার একটি আবাসিক বিল্ডিংয়ের পার্কিংয়ে। সেখানে গিয়ে গাড়িটি পাওয়ার পর গাড়ির দরজা খুলতেই ভেতরে পাওয়া যায় বেশ কিছু মোবাইল ও মোবাইলের ডিস্প্লে। গাড়ির ভিতর থেকে ২১১ টি ভারতীয় নতুন ও পুরাতন মোবাইল ও ২২৪টি মোবাইলের নতুন ডিস্প্লে উদ্ধার করা হয়৷

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সুমন নামের এক ড্রাইভার সহ আরো ২ জন নগরীর বাগিচাগাঁও এর ওই আবাসিক ভবনের গ্যারেজ ভাড়া নিয়েছিলো। তারা সেখানে শুধু গাড়ি রাখতো। চোরাই গাড়িটিও তারা রেখেছে বলে জানায় বাড়ির কেয়ারটেকার।

 

এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন, আমরা শুধু গাড়ি, মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশগুলো পেয়েছি৷ যেহেতু চোরাই মোবাইলগুলো গাড়ির ভিতরে পেয়েছি তাই গাড়িটি কোর্টের মাধ্যমে তার প্রকৃত মালিক কে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদেরকে আটকের চেষ্টা চলছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ