শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

অকালে না ফেরার দেশে চলে গেলেন পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী বিথী 

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নাটোর  প্রতিনিধি :

নিয়ম নীতি সবকিছুকেই হার মানায় এমন একটি ঘটনা ঘটেছে -বুধবার (২১ মে) সন্ধা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাঁ ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথী ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথী স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। তখন চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি। সেই সময় বিথী বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরে। বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ছোট্ট মেয়েটি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িজুড়ে। বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে এবং দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারি আমেনা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে। বিথির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।

বিথির চাচাতো ভাই হালিম হোসেন বলেন, ‘এই করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি গ্রামেরও অপূরণীয় ক্ষতি। স্কুলে ভীষণ মনোযোগী ছিল বিথী । শিক্ষকরা বলতেন, সে বড় হয়ে শিক্ষক হতে চায়, গ্রামের শিশুদের পড়াতে চায়। এমন স্বপ্ন নিয়ে পথচলা ছোট্ট মেয়েটি জীবন নামের পথেই থেমে গেল এক অযত্নে নির্মিত প্রাচীরের নিচে। ছোট্ট বোনটিকে হারিয়ে তিনি নিজেও শোকাহত। বিথির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষজন বিথির বাড়িতে ভিড় জমিয়েছেন, সবাই বাকরুদ্ধ।’

এ বিষয়ে বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ