শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহযোগিতায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ বিষয়ক বিভাগীয় কর্মশালা ২১ মে (বুধবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় বিবিএস ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দারিদ্র্য মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্র আমাদের জন্য একটি দিক নির্দেশনা। এটি সরকার, উন্নয়ন সংস্থা এবং গবেষকদের জন্য অগ্রাধিকারমূলক এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। তিনি সকল সরকারি দপ্তর ও সংস্থাকে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং টেকসই নীতি প্রণয়নে বিবিএস এর তথ্য অনুসরণ করতে অনুরোধ করেন। সভাপতির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, দারিদ্র্যসহ যেকোন সমস্যা সমাধানে তথ্যের বিকল্প নেই। এই ম্যাপ থেকে দারিদ্র্যের বাস্তবচিত্র পাওয়া যাবে। দারিদ্র্য কী, কেন হচ্ছে এবং উত্তরণের উপায় যেন ম্যাপের মাধ্যমে উঠে আসে এবিষয়ে গুরুত্ব দেয়ার জন্য সুপারিশ করেন তিনি। কর্মশালায় অতিথিরা বলেন, দারিদ্র্য মানচিত্রের বর্ণ সব জেলা ও বিভাগে এক। টাকার অংকে দারিদ্র্যকে বিবেচনা না করে অন্যান্য নির্দেশক যুক্ত করে কিভাবে দারিদ্র্যকে পরিমাপ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন। সংখ্যাগত দিক থেকে গুণগত দিকে ধাবিত হতে পারলে এই পদ্ধতিতে গতিশীলতা বাড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র উপপরিচালক ও পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট মোঃ মহিউদ্দিন আহমেদ। উন্মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ (এসআইডি) এর যুগ্মসচিব ড. দীপঙ্কর রায়। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ আখতার হোসেন।কর্মশালায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিশ^ খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ