শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান 

স্টাফ রিপোর্টার / ৪৬০ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সেলিম মাহবুব, স্টাফ রিপোর্টার:

সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাট করে যাচ্ছে দুর্বৃত্তরা। পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৪ জনকে ২ বছর করে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। অভিযানে ৬০ টি নৌকা ভেঙ্গে দিয়ে পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টা থেকে ৬ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪ জন পাথর লুটপাটে জডিতদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পিযুষ কুমার দাস, রিপন মিয়া, মো মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো.রাসেল মিয়া, মো.জসিম মিয়া, সামছুল হক, মো.শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন। তাদের প্রত্যককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেয়া হয়েছে। নৌকাতে অভিযান দেওয়া হয়েছে পাড়ে থাকা পাথর বোঝাই গাড়িগুলো ধরতে ওসি সাহেবকে বলে দেয়া হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ