শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

অটোচালক শাওন হত্যা মামলার আসামী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

মিঠাপুকু  প্রতিনিধিঃ

রংপুর৷ এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকায় ভিকটিম শাওন মিয়া (১৬) প্রতিদিনের ন্যায় তার বাবার ক্রয়কৃত একটি লাল রংয়ের অটো চার্জার মিশুক গাড়ী নিয়ে ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ী হতে বাহির হয়ে মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী স্ট্যান্ডে যায়। একই তারিখ ভিকটিম শাওন মিয়া (১৬) তার নিজ বাড়ীতে অটো চার্জার মিশুক গাড়ী নিয়ে ফিরতে বিলম্ব করে এবং ভিকটিমের বাবা ও মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায় না। গত ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে তারা জানতে পারেন যে, রংপুর জেলার কোতয়ালী থানাধীন সদ্যপুষ্করনী ইউনিয়নের ধাপেরহাট জানকি দিগর এলাকায় ১৫/১৬ বছরের একটি ছেলের লাশ কোতয়ালী থানা পুলিশ পুকুর হতে উদ্ধার করেছে এবং উদ্ধারকৃত লাশই ভিকটিম শাওন মিয়ার। যার প্রেক্ষিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ০০.০৫ ঘটিকায় ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গত ২০ মে ২০২৫ তারিখ আনুমানিক রাত ২২.৪০ ঘটিকায় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন শংকরপুর ঝাড়পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে (রংপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা-পেনাল কোড ১৮৬০ এর ৩০২/২০১/৩৭৯/৩৪) ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাছেল মিয়া (২৮), পিতা- মোঃ মকছেদ মিয়া, সাং- শীতলগাড়ী (শঠিবাড়ি), থানা-মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ