শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল মামলায় ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

1

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শুকুর আলী নামের এক মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শুকুর আলী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সহকারী উপ-পরিদর্শক মো. মত্তালেব আলী ও মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শুকুর আলীর নিজ বসতবাড়ির একটি কক্ষে খাটের নিচ থেকে লাল রঙের একটি প্লাস্টিক ব্যাগে রাখা ১৪ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানের সময় আসামি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ওইদিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ এবং একই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আদম সুফি জানান, মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ