শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কুড়িগ্রাম পৌরসভার ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ, পৌরসভার অপসারণ কাজে বাঁধা

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন মোড়ে ড্রেনের উপর বাড়ী, দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির দিনে পানি চলাচলে প্রতিবন্ধকতাসহ ড্রেনের ময়লা বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে নানা রকম সমস্যার সৃষ্টি হওয়ায় এসব স্থাপনা সরাতে কুড়িগ্রাম পৌরসভা অভিযান পরিচালনা করে।

সোমবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম বৈশ্যপাড়ায় ড্রেনের উপরের প্রতিবন্ধকতা সরাতে যায় কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান সহ কর্মচারীরা। এসময় তারা স্থানীয় দখলকারীদের দ্বারা বাঁধার সম্মুখীন হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন,দখলকারী ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কারীরা যতই শক্তিশালী হোক আমরা পৌরবাসীকে সেবা দেবার জন্য প্রতিবন্ধকতা অপসারণ করবো।

এ বিষয়ে ঐ এলাকার বাসিন্দা নগেন্দ্র নাথ বলেন,ড্রেন বন্ধ থাকার কারনে আমাদের বাড়ীতে একহাঁটু পানি জমে।বাচ্চাদের পেটের অসুখ ছাড়েনা।আমরা ভীষন কষ্টে আছি। বৈশ্যপাড়ার রীতা রানি বলেন,রান্না ঘরে ময়লা পানি ঢোকে,পেঁজা পর্যন্ত করতে পারিনা,গান ঘিন ঘিন করে।

জাহিদ নামে আর একজন বলেন,প্রভাবশালী জায়গা দখল করে রেলওয়ের জায়গা সহ ড্রেনের উপর দোকানঘর তৈরী করে এখন ভাংতে বাঁধা দিচ্ছে।আমরা চাই ড্রেনের উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ হোক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ