শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত দুইজন

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

67

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ২০ মে দিবাগত রাত ১২টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও রিকশাচালক মো. ঈশা নিহত হন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া।

জানা যায়, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বিএনপি নেতা মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা। তার বাড়ি নাটোর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ