শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ভোলায় আইনজীবী পরিচয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

57

সিলেট বুলেটিন ডেস্ক:

ভোলায় আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে কামাল নামে এক মোহরীর লাইসেন্স ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ভোলা জেলা আইনজীবী সমিতির তথ্যসূত্রে জানা গেছে,মোহারার কামালের বিরুদ্ধে আইনজীবী এড. মিলনের বিরুদ্ধে তার এলাকায় কুৎসা রটনা,নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ক্লাইন্টের নিকট হইতে ৪১,০০০ টাকা গ্রহণ করলে ভোলা বারের আইনজীবীগন তার অপরাধের বিষয় কথা বলতে গেলে তাদের সাথে অসদাচরণ করলে আইনজীবীগন অভিযুক্ত কামালকে আটক করে বারের সেক্রেটারির নিকট হস্তান্তর করেন।

 

অভিযুক্ত কামালের পক্ষে এড. লিটন তার মহোরি হিসেবে কামালকে সনাক্ত করেন।

 

বিচারকালে মোহরার সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছেন অভিযুক্তর লাইসেন্স নবায়ন করা থাকলেও সে মোহরার সমিতির ভোটার হন নি।মোহরার সমিতির নিকট অভিযুক্তকে তাহাদের জিম্মায় নেয়ার প্রস্তাব করা হলে মোহরার সমিতি অভিযুক্তকে তাদের জিম্মায় নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে সে সদস্য হলেও সে কোর্টে কোন কাজ করে না এবং তাকে খুব কম সদস্যরাই চিনে।তার বিরুদ্ধে ইতপূর্বে একাধিক মৌখিক অভিযোগ দেয়া হলেও ব্যবস্থা নেয়া হয় নি।

 

পরে লিখিতভাবে এড. লিটনের জিম্মায় মোহরার কামালকে দেয়া হয়, মোহরার কামাল এর ১৫৭ নং লাইসেন্স ৭ দিনের জন্য স্থগিত করা হয় এবং তাকে শো-কজ করা হয় কেন তার লাইসেন্স স্থায়ীভাবে বাতিল কেন করা হবে না।

 

এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান বলেন, আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন কামাল নামে ১ ব্যক্তি, পরে এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে তদন্ত করে সনাক্ত করি এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে আইনজীবী সমিতির পক্ষ থেকে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ