শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

10

শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  কফিল উদ্দিন(৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় জৈনক আলমের বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত দিনমজুর কফিল উদ্দিন ডেফলাই গ্রামের মৃত মোস্তফার ছেলে এবং ৩মেয়ে ১ছেলের জনক।

প্রত্যক্ষদর্শী, সঙ্গীয় দিনমজুর রফিক সহ বাড়ীর অন্যান্য সদস্যদের সুত্রে জানা গেছে, ডেফলাই গ্রামের কৃষক মৃত মনির উদ্দিনের স্ত্রী জামতলী এলাকায় বোরো ধান চাষ করেন। রবিবার সকালে কফিল উদ্দিন, রফিক সহ তিনজনকে সেই ধান কাটার জন্য কামলা (শ্রমিক) নেন ওই গৃহিনী।

বিকেলে ধান কাটা শেষ করে স্থানীয় আলমের বাড়ীতে এনে স্তুপ করে রাখতে থাকে। এসময় বৃষ্টি শুরু হলে তড়িগড়ি করে হাত-মুখ ধূয়ার জন্য দিনমজুর কফিল উদ্দিন জৈনক আলমের বাড়ীতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগযুক্ত টিউবওয়েলের হাতলে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে টিউবওয়েলটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় আলমের স্ত্রী দ্রুত এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়।

পরে দিনমজুর রফিক ও স্থানীয় লোকজন কফিল উদ্দিনকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।  এদিকে দিনমজুর কফিল উদ্দিনের মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুেতে থানায় ইউডি মামলা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ