শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসের মিথ্যা প্রতিবেদনে জমি হারানোর আশঙ্কায় এক পরিবার 

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

73

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসের মিথ্যা প্রতিবেদনে জমি হারানোর আশঙ্কায় রেজাউল করিম নামে এক পরিবার। রেজাউল করিম হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামের মৃত ইছরাইল খানের ছেলে। রেজাউল করিম বলেন হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের রাস্তার জন্য ২ শতাংশ জমি লিখে দেন। ওই জমি রেখে অবশিষ্ট জমির উপর তিনি দোকান ঘর ও মার্কেট নির্মাণ করেন। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মার্কেট ও দোকান ঘর ভেঙ্গে দেয়ার হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে রেজাউল করিম বাদি হয়ে গত ৭ ফেব্রুয়ারি শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মোকদ্দমা নং৭৮,২০২৫ দায়ের করেন। বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ভূমি অফিসকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ বলে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো,মোকছেদ আলী সরেজমিনে অনুসন্ধানের পর প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে উল্লেখিত স্থানে ঘর ও মার্কেট নেই বলে উল্লেখ করা হয়েছে। উক্ত প্রতিবেদন দাখিলের পর থেকে রেজাউল করিমও তার পরিবারের লোকজন জমি হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। এবিষয়ে রেজাউল করিম বলেন যেখানে ইউনিয়ন পরিষদের জায়গা দেয়া হয়েছে। উক্ত স্থানে কোন ঘর নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে রাজগঞ্জ ইউনিয়ন সহকারি ভূমি,কর্মকর্তা মোকছেদ আলী বলেন, আমার প্রতিবেদনে কোন মিথ্যার আশ্রয় নেয়া হয়নি। যা সত্য তাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ