শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

হবিগঞ্জ থেকে নাসিরনগরের রোকিয়া হত্যার আসামী গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

64

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকার ‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ মে) রাত পৌনে ৩ টার দিকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-১২, নাসিরনগরের ধরমন্ডল এলাকার রোকিয়া হত্যা মামলার এজাহার নামীয় ০১নং ও ০২নং পলাতক আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, বদরুল মিয়া (৩০), পিতা- কিমত আলী, এবং  মাফিয়া বেগম (২৮), স্বামী- বদরুল মিয়া, উভয় সাং- ধরমন্ডল, থানা- নাছিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ