শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দেবীদ্বারে স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ কুমিল্লায় বিক্রি করতে গিয়ে দম্পতি আটক “

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

কুমিল্লা  প্রতিনিধি :

কুমিল্লা দেবিদ্দারের – স্বর্ণের দোকান থেকে চুরি করা স্বর্ণ কুমিল্লার ইপিজেটের স্বর্ণের দোকানে চোরাই স্বর্ণ বিক্রি করতে গিয়ে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

ওই দম্পতি স্বামী- মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) ও তার স্ত্রী শারমিন আক্তারকে (২৫) রোববার (১৮ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ। আটক মো. করিম প্রকাশ আবু তাহের(৩০) কুমিল্লা কোতয়ালী থানার শুভপুর গ্রামের মৃতঃ আব্দুল্লাহর পুত্র এবং শারমিন আক্তার(২৫) মো. করিম প্রকাশ আবু তাহের’র স্ত্রী।

গত শুক্রবার (১৬ মে) দুপুরে জুম্মার নামাজের সময়, দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র পূর্ব গলির ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন জুম্মার নামাজ শেষে দোকান খুলতে যেয়ে দেখেন তার দোকানের তালা নেই, ভেতরে ঢুকে দেখেন সুকেসের ভেতর থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখেন কি ভাবে সুকেস ভেঙ্গে তার স্বর্ণালংকারগুলো চুরি করে ব্যাগে পুড়িয়ে নিয়ে যায়, তবে চোর ছিল অপরিচিত। সংঘবদ্ধ এ চোর চক্রের সদস্য ৫/৬ জন ছিল বলে জানা যায়।

 

ওই দিন সন্ধ্যায় কুমিল্লা সদরের ইপিজেটে একটি স্বর্ণের দোকানে কিছু গহনা বিক্রি করতে গেলে দোকান মালিক সাজ্জাদ হোসেনের সন্দেহ হয়। ওইদিন দেবীদ্বারে স্বর্ণের দোকান চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। স্বর্ণের গহনায় ‘খাদিজা শিল্পালয়’ এর সংক্ষিপ্ত নাম ‘কেএস’ লিখা ছিল। ‘খাদিজা শিল্পালয়’র মালিক মো. জাকির হোসেন ওই দোকানী সাজ্জাদ হোসেনের সম্পর্কে আপন ভায়রা ভাই। ইপিজেট থেকে সাজ্জাদ ফোনে জাকিরকে বিষয়টি গানালে তাৎক্ষনিক পুলিশ নিয়ে ওইদিন রাতেই প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসেন। চোরাই স্বর্ণের সাথে আটক দম্পতি করিম ও শারমিন জানায়, মুরাদনগর উপজেলার আবুল কাসেম(৩৫) নামে পরিচিত এক ব্যক্তি তাদের এ র্স্ণালংকারগুলো বিক্রি করে দিতে বলে, তাই তারা বিক্রি করতে এসে ধরা পড়েন।

 

স্বর্ণ চোরাচালানী চক্রের অন্যতম মুরাদনগর উপজেলার আবুল কাসেমের সাথে করিমের পরিচয় হয় অনলাইন ক্যাসিনিও এবং জুয়া খেলা থেকে। করিম কাসেমকে অনলাইনে জুয়া/ ক্যাসিনিও খেলায় সদস্য বানিয়ে জুয়া খেলায় যুক্ত করেন।

 

‘খাদিজা শিল্পালয়’র স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পরার জন্য দোকান তালা দিয়ে বের হয়েছি। নামাজ থেকে ফিরে দোকান খুলতে যেয়ে দেখি চোরচক্র দোকানের তালা কেটে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। সন্ধ্যায় ইপিজেট থেকে কোতয়ালী থানার শুভপুর গ্রামের আমার এক নিকট আত্মীয় সাজ্জাদ জানায়, তাদের প্রতিবেশী এক দম্পতি চোরাই স্বর্ণলঙ্কারের কিছু স্বর্ণ বিক্রি করতে গেলে তিনি তাদের আটক করে রাখেন। পরে পুলিশ নিয়ে তাদের ধরিয়ে আনি।

 

এবিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, চোরাই স্বর্ণ বিক্রি করতে যাওয়া আটক দম্পতিকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রকে ধরার চেষ্টা করেছি। আজ তাদের কোর্টে চালান করেছি। তাদের রিমান্ডে এনে চোর চক্র সদস্যদের কে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ