শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সালথায় পারিবারিক সবজি পুষ্টি বাগান বীজ বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান তৈরি করে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৫৫জন কৃষককে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুর দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে উপকরণ হিসেবে ফলের চারা, নেট, পানির ড্রাম, জৈব সারসহ ১৫ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকেরা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ