শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নওগাঁয় সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

10

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। রোববার, (১৮ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়।  রবিবার সকাল ১০টায় ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

যার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। উল্লেখ্য, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।#

 


এই ক্যাটাগরির আরো সংবাদ