শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কয়েলের ধোঁয়া কি সিগারেটের ধোঁয়ার মতো ফুসফুসের ক্ষতি করে❓

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

ক্রাইম প্রতিবাদেক:

মনে আছে মরটিন কয়েলের কথা? কিংবা গুডনাইট বা এলিফ্যান্ট ব্র্যান্ড কয়েল? এত বিখ্যাত কোম্পানির কয়েল অনেকদিন ধরে এদের দেখছেন না, তাই তো? এর কারণ কী ভেবেছেন? এর কারণ হচ্ছে এরা কয়েল উৎপাদনের নীতিমালা মেনে তা উৎপাদন করতো।

 

মশার কয়েলে যে কার্যকর উপাদান থাকে এর মধ্যে আছে পাইরিথ্রাম, পাইরিথ্রিন, অ্যালেথ্রিন, এসবায়োথ্রিন ইত্যাদি ইত্যাদি। এসব নির্দিষ্ট অনুপাত ও পরিমাণে ব্যবহার করে কয়েল উৎপাদনের নীতিমালা রয়েছে। এসব কয়েলের কাজ হচ্ছে মশা নক-আউট তথা বেহুশ করে ফেলা বা বিতাড়িত করা, মারা নয়! অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে উপাদান থাকলে কয়েলের ধোঁয়া স্বাভাবিকভাবে মানুষের জন্য বিষাক্ত ধরা হয়না।

 

তবে দিনে দিনে ঢাকা সহ সারাদেশে মশার বেপরোয়া বিস্তার আর অসামান্য বীরত্বের কারণে সেসব কয়েলে মানুষ হাতে হাতে ফল পচ্ছিলো না। দেখা গিয়েছে কয়েল জ্বালিয়ে রাখলে ওই কয়েলের পাশেই বা উপরে বসে আছে মশা! মানুষ যখন দেখলো এই কয়েলে মশা “মরে” না তখন তাঁরা খুঁজতে লাগলো কার্যকরী কয়েল, অর্থাৎ যেই কয়েল মশা তাড়াবে না বরং মেরেই ফেলবে। সুতরাং ভোক্তার চাহিদার কথা ভেবে গড়ে উঠলো কিলার, ফাইটার, বস, এটাক, সুপার হিট, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা ইত্যাদি ইত্যাদি নামের অসংখ্য অবৈধ কয়েল তৈরির কারখানা। এরা তখন মনের মাধুরি মিশিয়ে ইচ্ছামতো উপাদান যোগ করে তৈরি করলো কয়েল, আর এর ধোঁয়ায় শুধু মশা না ঘরের অন্যান্য পোকা, তেলাপোকা আর টিকটিকিও মরে সাফ! আর মানুষের তো নাক-চোখের পানি একাকার! কিন্তু তাতে কী, মশা তো মরছে!

 

এখন আপনিই সিদ্ধান্ত নিন, যদি কয়েলে ক্ষতিকর রাসায়নিক/বিষ অবৈধভাবে ৩ থেকে ১৪ গুণ বেশি বাড়িয়ে দেয়া হয় তাহলে এটা আপনার ফুসফুস তথা পুরো শরীরের জন্য ক্ষতিকর কিনা। অনেক কয়েল তো এক রাতে অন্তত ৫০-১০০টা সিগারেটের সমান ধোঁয়া উৎপাদন করে। তবে মানুষ বাজারে গিয়ে খোঁজে এগুলোই। এসব অবৈধ কারখানার জন্য বাজার হারিয়ে উৎপাদন বন্ধ করেছে বৈধ বড়ো কোম্পানিগুলো। কিছু করার নেই, আমজনতা সবখানে নগদ লাভ খোঁজে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ