শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ধর্ষণচেষ্টা মামলার আসামির হামলায় বাদীর বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে হাবিব নামের এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার। এর আগে গত ২৭ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিব সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল মালেক বলেন, তিনি ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় ভাবে অনেককে জানালেও কোন প্রতিকার হয়নি। গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে হাবিব। ওইদিন রাতে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্ত হাবীব জেল থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে দলবল নিয়ে বাদীর বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় আগুনে বেশকিছু মালামাল পুড়ে যায়। সে ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন সাংবাদিক হাবিব ও তার লোকজনের হামলার শিকার হন। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ