শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আগামীকাল শনিবার

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

ব্যাংকের লেনদেনফাইল ছবি:

সিলেট বুলেটিন ডেস্ক:

ব্যাংকের লেনদেন সাপ্তাহিক  ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা থাকবে। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া অন্যান্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করে। এতে বলা হয়, কাল শনিবারের পাশাপাশি আগামী ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। সরকারি নির্দেশে পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি কার্যকর করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৬ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ জুন থেকে ছুটি শুরু। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। উপদেষ্টা পরিষদে আরও সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি শুরুর আগে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। এর অংশ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ