শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বাউফলে হজ্বের টাকা নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. ফরিদ সিকদার নামে এক ব্যক্তিকে একাধিক প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে ডেমরা থানা পুলিশ ফরিদ সিকদারকে গ্রেফতার করে। বাউফল থানার এস.আই মো. মাসুদ খলিফার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ফরিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। বাউফল থানার মামলা নং ০৪/০৭/২০২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা নং ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এন.আই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও রয়েছে সি.আর মামলা নং ৬৫৯/২৪। ফরিদ সিকদারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭শ ২০ টাকা আদায় হাতিয়ে নেয়।

বাদী আবদুল মালেক আনোয়ারী পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, থানা: বাউফল, জেলা পটুয়াখালী। তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে উল্লেখিত টাকা নেয়া হয়।

এছাড়া মির্জাগঞ্জ, ঢাকা, ডেমরা এলাকাসহ অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্ব করতে যেতে পারেননি। আশা করছি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আজ তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ