শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

73

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।  মাসুদ মোল্লা গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাসুদের কিছুটা মান‌সিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক ক‌লহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ