শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

জমি দখল ও হুমকির অভিযোগ পটুয়াখালীতে সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার দাবি 

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির পরিবারকে হুমকি ও ভয়ভীতির মধ্যে ফেলেছে প্রভাবশালী খোকন খান ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছেন এইচ.এম. কাওসার মাসুম ডালিম খান নামের এক ভুক্তভোগী।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ডালিম খান জানান, খোকন খান (পিতা: মৃত জয়নাল খান) ও তার লোকজন জোরপূর্বক তার পৈত্রিক জমি দখল করে রেখেছে। এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিতে থাকে।

ডালিম খান আরও জানান, গত ১৩ জানুয়ারি তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৬৬৩, ট্র্যাকিং নং: 1Y2L.LY) করেন। পরদিন সকালে তার নিজ বাড়ির ভেতরে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল:

“ডালিম খানকির পোলা, তুই ভুল মানুষের সাথে জামেলায় জড়াইছোস, তোকে যে দিক দিয়া ধ্বংস কইরা দিমু বুঝতেও পারবি না। সাবধানে থাকিস। চিরকুটের পাশে লেখা ছিল ‘Red Zone’, যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তোলে।

তিনি বলেন, “আমার স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতের বেলা ঘুমাতে পারি না। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, খোকন খান গং আদালতের স্থিতাবস্থা আদেশ ও পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের জমিতে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরির তদন্ত চলছে। আমরা যেকোনো ধরনের হুমকি, ভীতি প্রদর্শন কিংবা অবৈধ দখলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ