শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী 

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

8

খুলনা প্রতিনিধিঃ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার বিকল্প নেই। নিজস্ব প্রযুক্তি ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতি তত বেশি শক্তিশালী। আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে। প্রযুক্তির যে অভুতপূর্ব পরিবর্তন হয়েছে তার অবদান হলো বিজ্ঞান। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান মেলার প্রচার ও প্রসার বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও সেমিনারের আয়োজন করা হয়। মেলায় খুলনা জেলার ৪৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ