শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের নিজ এলাকায় আগমন ঘিরে নীলফামারী জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি 

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নীলফামারী আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামী ১৭ মে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।

এদিকে নীলফামারী জেলা শহরে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। এছাড়া ১৮ ও ১৯ মে তিনি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় পথসভা ও সংবর্ধনায় অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এছাড়াও প্রস্তুতি সভা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে মাইকিং এবং ব্যানার-ফেস্টুন স্থাপন।

সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল হোসেন বলেন,”প্রিয় নেতা প্রকৌশলী তুহিন ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার মতো একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদকে পেয়ে আমরা নতুনভাবে উচ্ছ্বাসিত। তার হাত ধরে নিশ্চিত হবে এ জেলার আগামীর উন্নয়ন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, তুহিন ভাইয়ের আগমন বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার বলেন,”তুহিন ভাইয়ের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা আমাদের অহংকার। তার আগমনে পুরো জেলা বিএনপি এক নতুন আবেগে ভাসছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ