শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সাম্য হত্যাকারীদের বিচারের দাবিতে  নলছিটিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রæত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ই মে) বেলা ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজীর নেতৃত্বে কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল, যুগ্ন আহবায়ক সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজী এবং কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন,“যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিবে কিন্তু আমরা আর একটি লাশও দেখতে চাই না। ছাত্রদলের রক্ত সস্তা নয়! প্রতিফোঁটা রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ।” ছাত্রদল নেতা রাতুল গাজী বলেন,“ছাত্রদল শুধু প্রতিবাদ কর্মসূচি পালন করতে জানে- তা না, ছাত্রদল প্রতিরোধও গড়ে তুলতে পারে। আমাদের সহযোদ্ধার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ