শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

22

খুলনা প্রতিনিধি:

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করার ক্ষমতা কারোর নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরিকল্পিত উপায়ে সঠিকভাবে শিক্ষিত করে তোলা। বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, চুরিচামারী সহ অর্থ পাচার করা। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যায় করতো তা হলে জাতি সু শিক্ষায় শিক্ষিত হতে পারতো। এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আঃ রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ