শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি।

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:

কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদী মিছিল বের হয়।

১৫ই মে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় কচুয়া ডিগ্রী কলেজ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে হয়ে পুনরায় মিছিলটি ডিগ্রী কলেজ গেটে শেষ হয়। পরবর্তীতে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার বিচারের দাবিতে কলেজ গেটে অবস্থান কর্মসূচি পালন করেন।

কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খান হিমেল এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও মিছিলে অংশ নেয় বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক পার্থ হালদার, ছাত্রদল নেতা শেখ তামিম, সাকিব শিকদার, মোঃওমর ফারুক,শিহাব শেখ, আজিজুল,তানিম শিকদার সহ ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও প্রতিবাদী মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউড রসুল, যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা, সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক মাসুদ, যুবদল নেতা শেখ সুজন, লিয়ন শিকদার সহ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ