শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে সড়ক ও জনপথ নিয়ন্ত্রিত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

16

বাগেরহাট প্রতিনিধি:

‎বাগেরহাট সড়ক ও জনপথের আওতাধীন পিরোজপুর টু নওয়াপাড়া বিশ্বরোড এর মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুইপাশের প্রায় সহাস্রাধিক অবৈধ কাঁচা, কাঁচাপাকা ও পাকা স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে বাগেরহাটের বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে থাকা এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়।

বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনার কারণে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে। সড়কের দু’পাশ দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে যাবে। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাই এখন তাদের স্থাপনা অপসারণ করা হচ্ছে।

সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। তাই সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এই লক্ষ্যে সড়কের দুই পাশের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের কাজ চলমান থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ