শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

67

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশিকে আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।

পরে বুধবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের পুত্র আয়াতুল্লাহ(৪৫), চর আলাতলী এলাকার কালুর পুত্র দুলাল উদ্দিন(৩১) ও একই এলাকার আ. বাসিরের পুত্র শাহাবুল(২১)।

বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গ্রেপ্তারকৃত ৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। পরে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এসময় বিজিবি টহল টিম তাদের আটক করে এবং বুধবার সকালে থানায় হস্তান্তর করে। এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে তিন বাংলাদেশিকে বিজিবি আটক করে৷ পরে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ