শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক সামী পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক  

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

57

সেলিম মাহবুব:

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা ডিএমপি উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান। চলতি মাসের ৩ তারিখ (৩ মে) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গাজীপুর পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ডিএমপি উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সুনামগঞ্জের কৃতি সন্তান পিপি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন আহমেদ সোহেলের পুত্র। এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে তার জন্মভূমির মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ