শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনায় সুজনের গোলটেবিল বৈঠক 

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

1

নওগাঁ প্রতিনিধি:

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ, এই প্রতিপাদ্যে নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাব হল রুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।

রাষ্ট্র সংস্কারে গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠানে সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক, এ কে সাজু, সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবির উদ্দিন, সাংবাদিক কায়েস উদ্দিন ও ফরিদুল করিম ফরিদসহ অন্যরা বক্তব্য রাখেন।

এছারাও গোল টেবিল বৈঠকে সুজনের নওগাঁ জেলা কমিটির সকল সদস্য এবং ছাত্র-শিক্ষক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ