শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সাবেক এমপি মমতাজ বেগম-কে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি 

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

83

সেলিম মাহবুব:

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম-কে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। ওই বাসা থেকে রাত পৌনে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ( সিংগাইর- হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামীলীগের দায়িত্বে ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

 

 

ফাইল ছবিঃ


এই ক্যাটাগরির আরো সংবাদ