শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে ট্রাকচাপায় আলামিন সরদার (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যুবক।

বুধবার (১৪ মে) দুপুর ২ টার দিকে সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন সরদার রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে।

আহতরা হলেন- মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের নাছির শেখের ছেলে ইয়াছিন শেখ (২৪) ও বিলনয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (২২)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

 

নিহত আলামিনের প্রতিবেশী চাচা হাসান শেখ বলেন, আলামিন, ইয়াছিন ও শিমুল আলাদিপুরের রাজবাড়ী জুট মিলে শ্রমিকের কাজ করে। দুপুর ২ টার সময় জুট মিল ছুটির পর তারা তিনজন একই মোটরসাইকেলে করে বাড়ি (মুলঘর) যাওয়ার উদ্দেশ্যে মিল থেকে বের হয়ে মহাসড়কে ওঠামাত্রই রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড়গামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। আলামিন মোটরসাইকেলটি চালাচ্ছিল, যে কারণে সে মাথায় একটু বেশি আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন এবং ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাজবাড়ী জুট মিলের অ্যাসিস্টেন্ট প্রোডাকশন অফিসার মো. ইলিয়াস বলেন, আহত ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

 

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি সড়কের পাশে রেখে পালিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ